দালালদের দৌরাত্ম : সদর হাসপাতালে যৌথ বাহিনীর অভিযান 

দালালদের দৌরাত্ম : সদর হাসপাতালে যৌথ বাহিনীর অভিযান 
লক্ষ্মীপুর সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম বৃদ্ধির কারণে সেবা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। জেলা এনএসআই’র এমন তথ্যের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
এসময় ৭ দালালকে আটক করে সেনাবাহিনীসহ  আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) লক্ষ্মীপুর কার্যালয়ের সদস্যরা হাসপাতালে দালালদের উৎপাত দেখে যৌথ বাহিনীকে তথ্য দেয়। একপর্যায়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করে।
আটককৃতদের মধ্যে মোঃ ফেরদৌস (৬০), দুলাল (৪০), মাহাবুবুল আলম লিটন (৪৬), রোজিনা আক্তার (২৩), নাজমা (৫৫ ) ও সোহেল (২৮) সহ ৭ দালাল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।