× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

দাওয়াতে গিয়ে ইউপি সদস্য ধর্ষণের শিকার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  জেলার এনায়েতপুরে দাওয়াত খেতে গিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সংরক্ষিত মহিলা সদস্য ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ধর্ষককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতপুর থানাধীন একটি ইউপির ওই মহিলা সদস্য গত ২৫ ডিসেম্বর রোববার একই ইউপির সাবেক এক মহিলা সদস্যের বাড়িতে পারিবারিক একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যান। অনুষ্ঠান শেষে রাতে ওই সাবেক ইউপি সদস্যের অনুরোধে বাড়িতেই থেকে যান বর্তমান ইউপি সদস্য। রাত ১টার দিকে ওই সাবেক ইউপি সদস্যের প্রবাসী স্বামী শাহ আলম ইউপি সদস্যকে ধর্ষণ করেন।

এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে এলাকার মাতবররা দেন-দরবারের চেষ্টা করে ব্যর্থ হন। আজ মঙ্গলবার দুপুরে ওই ইউপি সদস্য বাদী হয়ে শাহ আলম ও তাঁর স্ত্রীকে আসামি করে এনায়েতপুর থানায় মামলা করেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, মহিলা ইউপি সদস্য ধর্ষণের  ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..