× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি। আগামীকাল রোববার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।

আজ শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে  ধর্মঘটের ঘোষণা দেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু। তিনি জানান, পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলা প্রত্যাহার ও একটি মামলার সুষ্ঠু বিচারের দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের ঘিওর থানায় সড়ক দুর্ঘটনায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন আবদুর রহিম বক্স দুদু। এ ছাড়া গ্রিনলাইন পরিবহনের বিরুদ্ধে সিলেটে দায়ের হওয়া মামলা দুটিও প্রত্যাহারের দাবি জানান তিনি।

আবদুর রহিম বক্স দুদু বলেন, ‘এ দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ভোর ৬টা থেকে সমগ্র খুলনা বিভাগে বাস, ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যানসহ ভাড়ায়চালিত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করা হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুল আলম মিন্টু, সীমান্ত পরিবহন মালিক সমিতির সভাপতি ইকরামুল হক ইকু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..