× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের প্রতিহিংসা নেই

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বর্তমান সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

এর আগে উপজেলার তালবাড়িয়ায় জিকেপি প্রকল্পের আওতায় ভিডিপি ক্লাব থেকে তালবাড়িয়া হাইস্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন মন্ত্রী।

খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নামে একের পর এক মামলা দিচ্ছে—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের প্রতিহিংসা নেই। তিনি (খালেদা জিয়া) সরকার পতনের চক্রান্ত করছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সাত বছর ধরে কখনো জঙ্গিতাণ্ডব, কখনো সংসদকে অচল করার চক্রান্ত করেছেন। কখনো আগুনে মানুষ পুড়িয়েছেন। দেশি-বিদেশি মহলের সঙ্গে চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রাকে আটকানোর চেষ্টা করেছেন। তিনি অবৈধ পথে সরকারের পতন করার চক্রান্ত করেছেন। সুতরাং তাঁর বিরুদ্ধে কোনো মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার দেয়নি।’

‘আগুনে মানুষ পোড়ানো, জঙ্গি নাশকতার ঘটনায় হাতেনাতে ধরা ব্যক্তিদের স্বীকারোক্তিতে বিভিন্ন মামলা হয়েছে। যুদ্ধাপরাধীদের যেভাবে রেহাই দেওয়া হয়নি, মানুষ পোড়ানোর জন্যও কাউকে রেহাই দেওয়া হবে না। বাংলাদেশে যাতে আর কোনোদিন মানুষ পোড়ানো বা গুপ্তহত্যার মাধ্যমে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এগুলো বন্ধ করতে হবে।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি ও বেগম খালেদা জিয়ার জঙ্গি, রাজাকার ও আগুন সন্ত্রাসী এবং ৭১, ৭৫ আর ২১ আগস্টের খুনির সঙ্গে সংযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ইহুদি সংযোগ হয়েছে। এর মধ্যে দিয়ে বেগম জিয়া একদিকে দেশের শত্রু, আরেকদিকে ইসলামের শত্রু ও অন্যদিকে গণতন্ত্রের শত্রু হয়ে দেখা দিয়েছে।’

সড়ক উদ্বোধনের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রীর স্ত্রী জাতীয় নারীজোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, মিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..