× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটটি বাতিল করা হয়েছে,দরজা খুলে পড়ে যাওয়ার কারনে। বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাসকট যাচ্ছিল।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার ফ্লাইট ছিল এটি। বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন।

মো. আহসান নামে ওই বিমানের এক যাত্রী জানান, বিমানটি উড্ডয়নের আগেই দরজা খুলে পড়ে যায়।  এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে যাত্রা বাতিল করা হয়। যাত্রীরা সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন।

শাহ আমানত বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান,  যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ  বিমানের বোয়িং ৭৭৭-এর একটি দরজা খুলে পড়ে যায়। ফলে ফ্লাইটটি বাতিল করা হয়। যান্ত্রিক ত্রুটি মেরামত করে এই বিমানেই যাত্রীদের মাসকট পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..