× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ডেস্ক

মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ
দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির শীর্ষ নেতারা।

কংগ্রেসের অভিযোগ, শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর ব্যবহারের ঘটনায় সরকারকে জবাবদিহি করতে হবে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, শিক্ষার্থী ও তরুণদের ওপর চালানো নির্যাতনের জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে আগ্রহী নয়।

এর আগে সোমবার মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET) অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে দিল্লিতে শিক্ষার্থীরা সংসদমুখী মিছিল বের করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

দিল্লির যন্তর-মন্তর এলাকায়ও বিক্ষোভকারীদের জমায়েত দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ জোটের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের উদ্বেগ ও সংশয় দূর করার আহ্বান জানিয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..