ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Li Jiming এর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাত করে। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হলেন দুতাবাসের ডিফেন্স এটাচে সিনিয়র কর্নেল Li Chenglin, ইকনোমিক ও কমার্শিয়াল কাউন্সিলর Liu Zhenhua এবং এটাচে Yu Peng.

সাক্ষাতকালে তাঁরা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশে আশ্রিত মায়ানমার নাগরিক রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনে সার্বিক সহযোগিতা লক্ষ্যে কার্যকর ভূমিকা নিতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। জবাবে রাষ্ট্রদূত জানান রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে চীন বাংলাদেশের পাশে আছে এবং সার্বিক সহযোগিতা করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।