× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তুলা উন্নয়ন বোর্ডে নিয়োগ হবে ৮ পদে ৫৬ জন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

জব ডেস্কঃ  তুলা উন্নয়নে বোর্ডের আটটি পদে ৫৬ জনকে নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ওয়েবসাইট হতে তথ্যটি জানা গেছে।

পদের নাম, সংখ্যা ও বেতনস্কেল :

১) কম্পিউটার অপারেটর পদে একজন নেয়া হচ্ছে। প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। ডাটা এন্ট্রি এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে। বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা

২) উচ্চমান সহকারী পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা

৩) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৪ জনকে নেয়া হবে। প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাসসহ ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা

৪) জিন মেকানিক পদে নিয়োগ দেয়া হবে একজনকে। প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটসহ যান্ত্রিক অথবা বৈদ্যুতিক ট্রেড কোর্সে ডিপ্লোমা বা সার্টিফিকেটধারী হতে হবে। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৫) ট্রাক চালক পদে নেয়া হবে তিনজনকে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাশসহ ভারী মোটরযান চালানোর বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা

৬) গাড়ি চালক পদে চারজন নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের অষ্টম শ্রেণি পাশসহ হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৯৩০০-২২৪৯০

৭) অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হবে নয়জনকে। প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস ও শারীরিক যোগ্যতা থাকতে হবে। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা।

8) নিরাপত্তা প্রহরী হিসেবে নেয়া হবে ২৩ জনকে। প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস ও শারীরিক যোগ্যতা থাকতে হবে। বেতন ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদন ফরম পূরণ শুরু : ২১ জানুয়ারি সকাল ১০টা।

আবেদনের শেষসীমা : ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা।

 তুলা উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবেঃ  আবেদন করতে এখানে ক্লিক করুন,     তুলা উন্নয়ন বোর্ড


এ ক্যটাগরির আরো খবর..