প্রবাসীদের ভোটার তালিকাভূক্ত করার প্রক্রিয়া শুরু

বিশেষ প্রতিবেদকঃ  প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ১৭তম সভা শেষে সাংবাদিকদের কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত সচিব বলেন, কমিশন সভায় প্রবাসে যেসব বাংলাদেশী নাগরিক রয়েছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার ব্যাপারে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একটি সেমিনার করা হবে। সেমিনারে যেসব সুপারিশমালা প্রণয়ন করা হবে তার আলোকে প্রবাসী ভোটার তালিকা নীতিমালা প্রণয়ন করা হবে।

সভায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সার্কভুক্ত দেশগুলোর প্রধান নির্বাচন কমিশনারদের একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব আরো বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উপ-নির্বাচন আইনি জটিলতার কারণে স্থগিত হওয়ার পেছনে নির্বাচন কমিশনের কোনো গাফিলতি ছিল না।

হাইকোর্টের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের সব কার্যক্রম স্থগিত থাকবে। আদালতের আদেশ হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন এ বিষয়ে পরবর্তী সময়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।