৪ বছর পর কড়াইল বস্তির তারেক হত্যার রহস্য উন্মোচন, প্রধান ২ আসামি গ্রেফতার

৪ বছর পর কড়াইল বস্তির তারেক হত্যার রহস্য উন্মোচন, প্রধান ২ আসামি গ্রেফতার

রাজধানীর কড়াইল বস্তির তারেক রহমান হত্যার রহস্য উদঘাটন হলো ৪ বছর পর। গোয়েন্দা পুলিশ বলছে স্থানীয় কিশোর গ্যাং শিহাব গ্যাংয়ের সদস্যরা তাকে হত্যা করেছে। মামলার এজাহারে নাম না থাকলেও এ হত্যায় জড়িত শিহাব ও আশরাফকে শনাক্ত করেছে ডিবি। পাশাপাশি রাজধানীর বাড্ডা ও সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে অন্যতম প্রধান দুই আসামি সুজন ও জয়কে গ্রেফতার করা হয়েছে।

কড়াইল বস্তির বউ বাজার এলাকায় ২০১৮ সালের ১৮ আগষ্ট বখাটেদের ছুরিকাঘাতে নিহত হন স্থানীয় যুবক তারেক রহমান। আহত হন তার বন্ধু হেলাল। মসজিদের দেয়াল ঘেঁষে সিগারেট খেতে নিষেধ করায় তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
জানা গেছে, বনানী থানায় তারেকের মায়ের মামলার পর দুজনকে গ্রেফতার করলেও তাদের সম্পৃক্ততা না পেয়ে ছেড়ে দেয় পুলিশ। দুই বছরেও মামলা সুরাহা না হওয়ায় ২০২০ সালে তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে। অবশেষে ৪ বছর পর হত্যার রহস্য উদঘাটন করল ডিবি পুলিশ। বাড্ডা ও হেমায়েতপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে অন্যতম প্রধান দুই আসামি সুজন ও জয়কে।
গোয়েন্দা পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতরা কিশোর গ্যাংয়ের সদস্য। হত্যাকাণ্ডের আগের দিন সুজন, জনি ও জয়কে সিগারেট খেতে বারণ করেছিলেন তারেক। পরে সুজন তার সহযোগী শিহাব, আশরাফ, রুবেল ও শাহজালালকে নিয়ে হামলা চালায়। তারেক ও তার বন্ধু হেলালকে ছুরিকাঘাত করে শিহাব ও আশরাফ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।