মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্রেকিং নিউজ
অভিনেত্রী বাঁধনের বাসায় গিয়ে খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ও নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করল প্রতিনিধিদলহাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রীপাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানাপাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ ৩ জন আটকপঞ্চগড়ের বোদায় কাজী ফার্মস ফিডমিলের শ্রমিক ছাটায়ের প্রতিবাদে মানববন্ধন শার্শায় ফিলিং স্টেশনের জমি দখলের চেষ্টা: ভূয়া দলিলে প্রতারণা করে বহিস্কৃত বিএনপি নেতা আনোয়ার কারাগারেঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রীসামাজিক অবক্ষয় রোধ ও দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ মন্ত্রীরগণতান্ত্রিক আন্দোলনের শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: মন্ত্রী জাহিদ হোসেন

তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে ৩ বছর পর গণধর্ষণের মামলা

২০১৬ সালে সল্টলেকের একটি গণধর্ষণের মামলায় তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারাসত আদালত। সোমবার তাদের দোষী সাব্যস্ত করা হয়।

ঘটনাটা ২০১৬ সালের। রাত ১১টা নাগাদ একটি রেস্তরাঁয় যাওয়ার জন্য সল্টলেক সেক্টর-৫ এর ২০৬ বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামে নিগৃহীতা নেপালি তরুণী। তরুণীর অভিযোগ, সে সময়ই পিছন থেকে একটা সাদা টাটাসুমো গাড়ি তাঁর পাশে এসে পৌঁছয়।

কিছু বুঝে ওঠার আগে গাড়ির ভিতরে তাঁকে টেনে তুলে নেওয়া হয়। গাড়িতে চারজন ছিল। সারা রাত ধরেই তাঁর উপর যৌন নির্যাতন চালায় তারা। একাধিক বার ধর্ষণ করা হয় তাঁকে।

তরুণী পুলিশকে জানিয়েছিলেন, বারবার নির্যাতনে তিনি কিছুক্ষণের জন্য অচৈতন্য হয়ে পড়েছিলেন। হুঁশ ফিরলে তিনি শুনতে পান, তাঁকে খুন করার পরিকল্পনা করছে ওই চারজন। এরপর তরুণী গাড়ি থেকে ঝাঁপ দেন। সঙ্গে করে দোষীদের একটি মোবাইলও নিয়ে ছিলেন।

কী ভাবে তাদের দোষী প্রমাণ করা সম্ভব হয়?

যে মোবাইলটা তরুণীর কাছে থেকে গিয়েছিল। ঘটনার সময় ওই মোবাইলের টাওয়ার লোকেশন ঘটনাস্থলেই পাওয়া গিয়েছে। তরুণী যে ঠিক কথা বলছেন এবং গ্রেফতার হওয়া চারজনই দোষী তা এর থেকেই প্রমান করা সহজ হয়ে গিয়েছে।

সাইবার অপরাদমন বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘‘এই ধরনের গুরুত্বপূর্ণ মামলায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছিলাম অভিযুক্তরা ওই সময়ে কোথায় ছিল এবং তাদের টাওয়ার লোকেশনের সঙ্গে নিগৃহীতার টাওয়ার লোকেশনেরও মিল পাওয়া গিয়েছিল।’’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।