× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

ভারতে ১৩টি রাজ্যে হাই অ্যালার্ট জারি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

হামলার আশঙ্কায় ভারতের সমুদ্র উপকূলীয় নয়টি রাজ্য এবং চারটি কেন্দ্রীয় শাসিত রাজ্যে সর্তকতা জারি করা হয়েছে। এর মধ্যে গুজরাটে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন। এতে বলা হয়, গোয়েন্দা সূত্র থেকে হামলার খবর পাওয়ার পরই হাই অ্যালার্ট জারি করে গুজরাট পুলিশ।

গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পুলওয়ামার ধাঁচে হামলা চালানো হতে পারে খবর পেয়েই গুজরাটের বিভিন্ন রেল স্টেশন, সমুদ্র উপকূলীয় সীমান্ত ও স্ট্যাচু অফ ইউনিটিতে নিরাপত্তার পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

আরও বলা হয়, গুজরাটের ১৬০০ কিলোমিটার উপকূলীয় সীমান্তের ওপারেই পাকিস্তানের জলসীমা। এর আগে ১৯৯৩ ও ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলা চালানোর আগে এদিক দিয়েই অনুপ্রবেশ করে পাকিস্তানি জঙ্গিরা।

এই বিষয়ে গুজরাট পুলিশের আইজি এস এস ত্রিবেদীর বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, পুলওয়ামায় জঙ্গি হামলার পর দেশের সমুদ্র উপকূলীয় নয়টি রাজ্য এবং চারটি কেন্দ্রীয় শাসিত রাজ্যে সর্তকতা জারি করা হয়েছে। গুজরাটের ২২টি মেরিন পুলিশ স্টেশন এবং ৭১টি উপকূলীয় চেকপয়েন্ট ও আউটপোস্টেও সর্তকতা জারি করা হয়েছে।

আরও জানায়, আইসিজি ও বিএসএফের সঙ্গে যৌথভাবে ৩০টি স্পিডবোট নিয়ে দেশটির জলসীমায় নজরদারি চালানো হচ্ছে। দেশটির উপকূলীয় এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখলে সঙ্গে সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে গোয়েন্দাদেরকে। ভারতের জলসীমার ভেতরের দ্বীপগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে যেন সেখানে কোনও জঙ্গি লুকিয়ে থাকতে না পারে।


এ ক্যটাগরির আরো খবর..