জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর সহযোগী সংগঠন ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও মহানগরভিত্তিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয় কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “কোটা পদ্ধতি সংষ্কার নিয়ে আমাদের দলের ছেলেরাই প্রথম ৬মার্চ থেকে আন্দোলন শুরু করে। একটা যৌক্তিক পর্যায়ে এসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই আন্দোলন শুরু হয়। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচীকে যেভাবে তান্ডবলীলার মাধ্যমে দমন এবং শিক্ষার্থীদের আন্দোলনকে জঙ্গিবাদী কার্যক্রমের সাথে তুলনা করে দেশের সর্বচ্চো বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্য ছাত্র সমাজের জন্য লজ্জাজনক। এনডিএমের ছাত্র সংগঠন দেশের ছাত্র সমাজের জন্য আদর্শ সংগঠন হিসাবে আলো ছড়াবে”।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাসুদ রানা জুয়েলের সঞ্চালনায় যেসব কমিটি ঘোষণা করা হয়- রাজশাহী বিশ্ববিদ্যালয়- এ.এম.এইচ শাকিল ও জাহিদ হাসান (সমন্বয়কারী), রুয়েট- অভিজিৎ মল্লিক ও আনোয়ার হোসেন সারওয়ার (সমন্বয়কারী), রাজশাহী কলেজ- মো: খোকন হোসেন ও আশ্রাফ আলি (সমন্বয়কারী), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়- মো: আশিক ও মো: সজল (সমন্বয়কারী), রাজশাহী মহিলা কলেজ- নবীনা খাতুন ও লামিয়া খাতুন (সমন্বয়কারী), রাজশাহী মহানগর- শাহেল হোসেন ও রিমন চৌধুরী (সমন্বয়কারী)। এছাড়াও মো: নিশানুর রহমান ও মো: আমজাদ হোসেনকে সমন্বয়কারী মনোনীত করে রাজশাহী জেলা শাখা ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।





