× Banner
সর্বশেষ
ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান

ঢাকায় ভুটানের রানি মাতা তিসেরিং পেম ওয়াংচুক

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

ভুটানের রানি মাতা তিসেরিং পেম ওয়াংচুক চারদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। তার সঙ্গী হিসেবে রয়েছেন দেশটির রাজকন্যা চিমি ইয়াংজোম ওয়াংচুক, ইউথ ডেভেলপমেন্ট ফান্ডের (উয়াইডিএফ) ভাইস প্রেসিডেন্টসহ উয়াইডিএফ’র আরও পাঁচ সদস্য।

সোমবার (১৪ মার্চ) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের ড্রুক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি অবতরণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান।

জানা যায়, সোমবার দুপুরে বঙ্গবন্ধু জাদুঘরে যাবেন তিনি, বিকেলে যাবেন গুলশান এক নম্বরে অবস্থিত কুমুদিনি হ্যান্ডি ক্রাফটের একটি শো-রুমে।

এছাড়া ১৫ মার্চ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রানি মাতা। সেই সঙ্গে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে প্রকল্প পরিদর্শনে যাবেন।

এছাড়া জাতীয় জাদুঘরসহ অন্যান্য আকর্ষণীয় স্থানও দর্শন করবেন ভুটানের তিনি। বাংলাদেশ সফর শেষ করে আগামী ১৮ মার্চ ভুটান ফিরে যাবেন রানি মাতা।

এর আগে এ সফরকে কেন্দ্র করে রোববার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউথ ডেভেলপমেন্ট ফান্ড ভুটানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভুটানের বিভিন্ন যুব উন্নয়ন প্রকল্পে ব্যবস্থাপনা ও সহায়তা দিয়ে থাকে এটি। এ সংগঠনের প্রেসিডেন্ট রানি মাতা তিসেরিং পেম ওয়াংচুক।


এ ক্যটাগরির আরো খবর..