বেবিচক চেয়ারম্যান এহসানুল গনি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান পদে নিয়োগের জন্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হল।

এদিকে একই প্রজ্ঞাপনে এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে বেবিচক চেয়ারম্যান থেকে প্রত্যাহার করে বাংলেদশ বিমান বাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।