× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

ঢাকার পথে নতুন গভর্নর

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. ফজলে কবির যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হয়েছেন।
সোনালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জের বার্ষিক সভায় যোগ দিতে ফজলে কবির নিউইয়র্ক অবস্থান করছিলেন। আজ বুধবার পর্যন্ত নিউইয়র্কের তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন তিনি।
গতকাল মঙ্গলবার নিউইয়র্ক ছাড়ার আগে ফজলে কবির জাতিসংঘে নিযুক্ত বংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ কনস্যুলেট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
ফজলে কবির নিউইয়র্কে বাংলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশে ফিরে শিগগির তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বাংলাদেশ ব্যাংকের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হবেন। অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন। একই দিন নতুন গভর্নর ঠিক করে সরকার। সাবেক অর্থসচিব মো. ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়। তিনি সর্বশেষ সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদে ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..