ড. মুহাম্মদ ইউনূসের মামলা এক বছরের মধ্যে শেষ করার জন্য বিচারিক আদালতকে নির্দেশ

ড. মুহাম্মদ ইউনূসের মামলা এক বছরের মধ্যে শেষ করার জন্য বিচারিক আদালতকে নির্দেশ
হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ অর্থ আত্মসাত অভিযোগের মামলার কার্যক্রম বাতিল চেয়ে ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি এক বছরের মধ্যে শেষ করার জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকতার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে গত ৮ জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়।

গত ১২ জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।