× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

ড্রেনে পড়ে নিখোঁজ কলেজছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

নগরীর ডবলমুরিং থানার বাদামতলী মোড় এলাকার নালায় পড়ে নিখোঁজ সেহরিন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ। তিনি বলেন, নিখোঁজ কলেজছাত্রীকে মৃত অবস্থায় উদ্ধারের পর আগ্রাবাদ ইসলামিয়া হাসপাতালে নিয়ে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাদমতলী এলাকায় নালায় পড়ে যান সাদিয়া।

নিউটন দাশ বলেন, এক তরুণী নালায় পড়ে যাওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে ডুবুরি দলের সদস্যরাও যোগ দেয়। আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নালা থেকে রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে স্থানীয়রাও সহায়তা করেছেন।

জানা গেছে, সাদিয়া আগ্রাবাদ এলাকা থেকে চশমা কিনে মামার সঙ্গে বাসার দিকে যাচ্ছিলেন। একপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে নালায় পড়ে যান। সাদিয়া পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মামাও নালায় ঝাঁপ দেন। কিন্তু স্রোতের কারণে তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

মৃত সাদিয়া (২০) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে। তার বাড়ি নগরীর হালিশহর থানার বড়পুল মইন্যা পাড়া শুক্কুর মেম্বারের বাড়ি।


এ ক্যটাগরির আরো খবর..