সম্প্রতি COVID-19 মহামারী আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। এর ফলে সারা বিশ্বে “সামাজিক দূরত্ব” অবলম্বনে, আমাদের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে গভীর ছাপ ফেলেছে। হয়তো বলা যায় এতে আমাদের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবন বেশ ক্ষতিগ্রস্তও হয়েছে। ‘
সামাজিক-দূরত্ব’ বিশ্বের বুকে আনুষ্ঠানিক ভাবে এক নৈকট্যের অভাব তৈরি করেছে। অনুধাবন করতে গিয়ে দেখা যাচ্ছে বেশির ভাগ মানুষের মধ্যেকার নবনির্মিত ক্রমবর্ধমান এই ব্যাবধান আশ্চর্যরূপে ঘনিষ্ঠতার মাত্রা সঙ্কুচিত করেছে। সেটির সার্বিক ক্ষয়-ক্ষতি সংক্রামিত হচ্ছে মানুষের মনে ও মননে। ঘনিষ্ঠতার সঙ্কুচিত মাত্রা মানসিক স্বাস্থ্যের এক সার্বিক অধঃপতন ঘটাচ্ছে। এই উদ্বেগ সঙ্কটের মূল প্রতিক্রিয়া হিসাবে, এক দল তরুণ সংগীতশিল্পী, গবেষক ও উদ্যোক্তারা মিলে একটি নতুন ধরনের সাংগীতিক চর্চার ভাবনা প্রবর্তন করেছেন যার নাম “Intimate Concerts” অথবা “অন্তরঙ্গ কনসার্টস্”।
এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে ঘরোয়া পরিবেশে সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করা হবে, যার মাধ্যমে নান্দনিক ও সৃজনশীল আদান-প্রদানের এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হবে। শিল্পী/পারফর্মার এবং দর্শক-স্রোতাদের যৌথ-সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে অর্থপূর্ণ সৃজনশীল শক্তির আদান-প্রদান ঘটবে। শিল্পী ও তার দর্শক-স্রোতার মাঝখানের তথাকথিত ‘ব্যাবধান’ কে সংকীর্ণ করে তোলার প্রায় ‘প্রতিষেধক’ হিসেবেই ধরে নেওয়া যায় এই কনসার্টটিকে।
এইটাই হচ্ছ এই সঙ্গীতানুষ্ঠানের প্রধান লক্ষ্য। Intimate Concerts / অন্তরঙ্গ কনসার্টসের একটি অনন্য বৈশিষ্ট্য হলো তাৎক্ষণিক গান-রচনা। যেখানে শিল্পী-পারফর্মার এবং দর্শক-স্রোতারা একসঙ্গে মিলে একটি নতুন গান, ভাবনা বা শিল্পের জন্ম দিতে পারে। ঘনিষ্ঠতার ক্রমবর্ধমান অভাব-সঙ্কট মোকাবেলার উদ্দেশ্য নিয়েই কাজ করবে এই প্রচেষ্টা।
৫টি বিভিন্ন দেশ জুড়ে (বাংলাদেশ, জার্মানি, ডেনমার্ক, ইতালি এবং বেলজিয়াম) পরীক্ষামূলক উপস্থাপনার পর – Intimate Concerts-এর প্রথম ডিজিটাল সংস্করণ, “ডিসেম্বরের শহরে: সৌরভের ঘরোয়া কনসার্ট পর্ব 1” ভারতবর্ষে অনুষ্ঠিত হতে চলেছে প্রথমবার, ২৮ শে ডিসেম্বর, ভারতীয় সময় রাত ৮টা থেকে। এই অনুষ্ঠান ভারতে এবং বিশ্বের অন্যান্য সমস্ত দেশে সম্প্রচারিত হবে লাইভ, ফেসবুকের একটি closed group ডিজিটাল সভায়।
সৌরভ সাহা একজন গায়ক-গীতিকার, গবেষক, সাউন্ড-আর্টিস্ট এবং সংগীত পরিচালক। সমাজ, সংগীত, ইতিহাস এবং রাজনীতির সংযোগস্থলে দাঁড়িয়ে তার শৈল্পিক ও গবেষণামূলক কাজের এক সংমিশ্রণ উপস্থাপিত হয় Intimate Concerts রূপে। সাংগীতিক নৈপুণ্যকে অগ্রণী করে সৌরভ দেখতে চান “concert” শুধুমাত্র মনোরঞ্জনের গন্ডিতে সঙ্কীর্ণ না থেকে যেন এক যাপনে পরিণত হয়। ব্যক্তিগত ও সমষ্টিগত জীবন কে উন্নীত করার এক যাপন।
“অন্তরঙ্গ কনসার্টস্”-এর প্রথম ডিজিটাল সংস্করণ একটি নির্দিষ্ট বিষয় কে কেন্দ্র করে সাজানো হয়েছে। গান ও গল্পগুচ্ছ সমন্বয়ে উঠে আসবে বিশ্বের ১০টি বিভিন্ন শহরের কথা এবং তদের সাথে ডিসেম্বর মাসের অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক সম্পর্কের সূত্র। ডিজিটাল স্ট্রিমিংয়ের মাধ্যমে ২৮’শে ডিসেম্বর রাত ৮টা (ভারতীয় সময়) থেকে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে যে কেউ অংশ নিতে পারবেন এই কন্সার্টে। টিকিট সংগ্রহ করা যাচ্ছে insider.in এর website থেকে।




