× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

ডাসারে গাছ কাটতে গিয়ে শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু 

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
ডাসারে গাছ কাটতে গিয়ে শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু 

ডাসার প্রতিনিধি : মাদারীপুরের  ডাসার থানাস্থ ভাউতালি  গ্রামে গাছের গুঁড়ি পড়ে দুলাল সরদার (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কালকিনি  উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত দুলাল একই এলাকার মৃত হাসেম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় যে,  সকালে দক্ষিণ ভাউতলী এলাকায় ওমর আলী সরদারের বাড়িতে একটি রেইনট্রি গাছ কাটতে যায় দুলালসহ কয়েকজন শ্রমিক।
গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছের বড় একটি গুঁড়ি দুলালের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা আহত দুলালকে গুরতর অবস্থায় পার্শ্ববর্তী বরিশালের গৌরনদী উপজেলার আশুকাঠি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ সম্পর্কে কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব মিয়া বলেন, গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ আশুকাঠি হাসপাতালে রয়েছে। সেখানে ময়না তদন্ত শেষে তার লাশ দাফন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..