ট্রেন ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ ভাগ্যের জোরে প্রানে বাঁচলেন যাত্রীরা

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ বেনাপোল যশোরের শার্শায় ট্রেন ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে ভাগ্যের জোরে প্রানে বেঁচেছেন যাত্রীরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ সকাল সাড়ে ১১টার দিকে শার্শা গার্লস স্কুল মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।  স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কম্পিউটার ট্রেনটি শার্শা গার্লস স্কুল মোড়ে এসে পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এসময় ইজিবাইকে থাকা চালক ও যাত্রীরা ইজিবাইক থেকে লাফিয়ে পড়ে নিজেদের জীবন রক্ষা করে। এতে  হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।