× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ট্রাম্পের ইংল্যান্ডে প্রবেশের নিষেধাজ্ঞার দাবি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশীকে এবার ইংল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠেছে। বুধবার শুরু হওয়া এই ক্যাম্পেইনে ইতিমধ্যে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

চলতি সপ্তাহে একটি অনুষ্ঠানে ট্রাম্প মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছিলেন। এ ছাড়া তিনি লন্ডন প্রসঙ্গে বলেছিলেন, শহরটিতে চরমপন্থা এতটাই বেড়েছে যে, পুলিশও তাদের জীবন নিয়ে শঙ্কিত। ট্রাম্পের এই মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েন ব্রিটেনের বাসিন্দারা। প্রতিবাদ হিসেবে তারা ট্রাম্পকে ইংল্যান্ডে নিষিদ্ধের দাবি তুলেছিলেন। এর অংশ হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে পিটিশনও দায়ের করেছেন।

নিয়ম অনুযায়ী, কোনো পিটিশনের পক্ষে এক লাখ স্বাক্ষর জমা পড়লে, পার্লামেন্টে সেই প্রস্তাবের বিষয়ে বিতর্ক হতে হবে। ব্রিটেশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ইতিমধ্যে ট্রাম্পকে নিষিদ্ধের পক্ষে ৩ লাখ ৬০ হাজার জন স্বাক্ষর করেছেন। ব্রিটেনের প্রতিটি এলাকার লোকজন যাতে স্বাক্ষর করতে পারেন সে জন্য ব্যাপকভাবে ক্যাম্পেইন চলছে। ইতিমধ্যে লেবার পার্টির মুখপাত্র জ্যাক দ্রমি ও গ্রিন পার্টি নেতা নাটালি বেনেট পিটিশনের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..