টুকের বাজারে কেসিএল এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

শাফী চৌধুরীঃ সিলেট শহরতলীর টুকের বাজার এলাকায় খুরুমখলায় ক্রিক্রেট টুনামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টুকের বাজারস্থ মিলেনিয়াম মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় খুরুম খলা লায়ন ১ উইকেটে খুরুম খলা অরেঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

খুরুমখলা গ্রামের মুরব্বী সৈয়দ জয়নূল হক এর সভাপত্বিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন  চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়াডের মেম্বার হাফিজুর রহমান, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের মেডিক্যাল অফিসার  গোলাম সারোয়ার চৌধুরী প্রমুখ।

গত ২৬ মে ৬ টি ক্লাবের অংশগ্রহনের মধ্য দিয়ে এ টুনামেন্ট শুরু হয়। বৃহস্পতিবার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন এর মধ্য দিয়ে টুনামেন্ট এর সফল সমাপ্তি ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।