× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ৫টি নাশকতা মামলার পলাতক আসামী মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার সুরাট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মতিয়ার রহমান একই উপজেলার সুরাট গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জেলার সদর উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান ৫টি নাশকতা মামলার আসামী। তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। তিনি বাড়ি ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জেলার সদর উপজেলার সুরাট গ্রামে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানায়, ইতিপুর্বে জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে বাসে পেট্রোল বোমা, বিষয়খালীতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাংচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধসহ ৫টি মামলার পলাতক আসামী ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..