ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মহিলা নিহত

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মহিলা নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের সড়কে বুধবার সকাল ৮টার দিকে মটরসাইকেল ধাক্কায় হালিমা বেগম (৫০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।

নিহত মহিলা বাবরা গ্রামের ইব্রাহিম হোসেনের মা। এ ব্যাপারে বাবরা উত্তরপাড়ার বাসিন্দা ইউসুপ আলী জানান, হালিমা বেগম প্রতিদিনের ন্যায় সকালে চাতালের পাশের পানির ফিল্টার থেকে কলসি ভরে পানি নিয়ে বাড়ি ফিরছিলেন, আব্দুর রশিদের মুদি দোকানের সামনে পৌঁছালে দ্রুত গতিতে আসা এক যুবকের মটরসাইকেল ধাক্কা লেগে সড়কের পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে নিয়ে গেলে জুরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।