ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার জন্য চেষ্টা করবেন না জেলেনস্কি

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার জন্য চেষ্টা করবেন না জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে বিধ্বংসী যুদ্ধের মধ্যে নরম সুরের ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার জন্য চেষ্টা করবেন না জেলেনস্কি। অথচ তার দেশে রাশিয়ার হামলার প্রধান কারণ হচ্ছে এটি।

তার এই ঘোষণার পর আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, এবার থামতে পারে রাশিয়া। বন্ধ হতে পারে যুদ্ধ। কারণ, এর আগে পুতিনও ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন। ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনার জন্যই তিনি মূলত ইউক্রেনের প্রতি কঠোর হয়েছেন। এখন যেহেতু ন্যাটোতেই যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেন সেহেতু রাশিয়া এবার যুদ্ধ বন্ধ করতে পারে। এছাড়াও রাশিয়ার প্রতি সুর নরম করে ইউক্রেন প্রেসিডেন্ট দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র দেওয়ার বিষয়টিও মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

জেলেনস্কি বলেন, দোনেস্ক ও লুহানস্কের বিষয়েও ছাড় দিতে রাজি আছেন তিনি। অর্থাৎ এ দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাশিয়ার যে দাবি, সেটি তিনি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত অন্তত ২০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন।

ইউক্রেনে রাশিয়ার হামলার ১৩তম দিন রাজধানী কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ ও মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে মানবিক করিডোর ঘোষণা করে রাশিয়া। স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এ যুদ্ধবিরতি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।