× Banner
সর্বশেষ
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী সরকার খাল খননের সাথে দখল ও দূষণ প্রতিরোধেও কাজ করছে – পানি সম্পদ মন্ত্রী আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ

ব্রিটিশ দম্পতির সাইকেলে বাংলাদেশ ভ্রমণ

admin
হালনাগাদ: বুধবার, ২৯ মার্চ, ২০১৭

তারেক মাহমুদ: সম্প্রতি এক ব্রিটিশ দম্পতি এয়ান পিটারসন এবং কিটি হ্যালিডে সাইকেলে চড়ে ঘুওে গেলেন বাংলাদেশ। তারা বিগত ২রা অক্টোবর,২০১৬ তারিখে লন্ডন থেকে তাদেও বিশ্বভ্রমন শুরু করেন। তারা বিশ্বের ৩১ টি দেশ সফরের মাধ্যমে ২২,০০০ কিমি পথ অতিক্রম করবেন। এরই মধ্যে তারা ১১ টি দেশ ভ্রমন কওে গত ২২শে মার্চ ২০১৭ ইং তারিখে মায়ানমার  থেকে বাংলাদেশে প্রবেশ করেন এবং ২৪ শে মার্চ ইং তারিখে বিডি সাইক্লিষ্ট দলের সঙ্গে ঢাকা ভ্রমন করেন। বিডি সাইক্লিষ্ট দলের বিভিন্ন বয়সের প্রায় ২০০ সাইক্লিষ্ট তাদের সঙ্গে মানিকমিয়া এভিনিউ থেকে সাইকেল চালিয়ে সাভার বিরুলিয়া গোলাপ বাগান পর্যন্ত যান এবং সেখান থেকে তাদের বিদায় দেন। এই ব্রিটিশ দম্পতি ২৪ তারিখে সাভার স্মৃতিসৌধে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদান কওে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। তারা ২৫ এবং ২৬ তারিখে বগুড়া ও রংপুরে অবস্থান করে ২৮ তারিখে বুড়িমারী হয়ে ভারতে প্রবেশ করেন। দারজিলিং কাঠমুন্ড ঘুরে তারা দিল্লি যাবেন। ভারত থেকে পাকিস্থান কাজাকিস্থান,উজবিকিস্থান, আফগানিস্থান , বাকু, আজেরবাজিন,আজমিন , তুর্কি ,  গ্রীস পরিভ্রমন করে ইংল্যান্ডে প্রবেশ করবেন। তারা ২৫শে সেপ্টেম্বর লন্ডনে প্রবেশ করে তাদের  বিশ্বভ্রমন শেষ করবেন ।

বাংলাদেশেও সাইকেল ভ্রমন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। অনেক সাইকেল ভ্রমনকারী একা বা দলগতভাবে দেশের বিভিন্ন স্থান ঘুরে থাকেন। ব্রিটিশ দপ্ততির এ ভ্রমন তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে।  ব্রিটিশ দম্পতির এই ভ্রমন বাংলাদেশ পর্যটন শিল্পের জন্য ও বিশেষ গুরুত্বপূর্ন। বিশ্বের অনেক দেশের মধ্যে তারা মাত্র ৩১ টি দেশ ভ্রমন করবেন, তার মধ্যে বাংলাদেশ একটি। তাই বাংলাদেশে যদি এই ধরনের ভ্রমনকে বেশী উৎসাহিত এবং সহজ করে তবে বাংলাদেশ ভবিষ্যতে অনেক পর্যটক পেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..