ঝিনাইদহ কালীগঞ্জে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥  পবিত্র মাহে রমজান উপলক্ষে কালীগঞ্জে আলোয়ারুল আজিম আনার ও আলহাজ্ব বদর উদ্দীন প্রতিবন্ধি স্কুলের গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে সেমাই চিনি বিতরন করা হয়েছে।

শনিবার সকালে স্কুল চত্বরে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেড় শতাধিক প্রতিবন্ধি শিক্ষার্থীদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজমিরা চৌধূরী সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, মোবারকগঞ্জ চিনিকলের আখচাষী কল্যান সমিতির সাধারন সম্পাদক মাছুদুর রহমান মন্টু, সমাজসেবক আব্দুল মতিন পাতা মিয়া, সাংবাদিক শিপলু জামান ও আজমুল হুদা মিঠু প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।