স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের সিমলা রোকনপুর ইউনিয়নের ইউডিসিতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ব্যাংক এশিয়ার ডিস্ট্রিক ম্যানেজার সৈয়দ রানা পারভেজ , ইউডিসি উদ্যোক্তা হোসেন আলী প্রমুখ।