বেনাপোল সীমান্তে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার 

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে মোহাম্মদ হোসেন (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
শনিবার (১১ মে) সকালে  বেনাপোল পৌর এলাকার সীমান্ত গ্রাম সাদিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হোসেন বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর গ্রামের মৃতঃ ইয়াকুর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, পারিবারিক দ্বন্দের আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের এসআই কাজী এহসানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হোসেনকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।