ঝিনাইদহ কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান আটক

ঝিনাইদহ কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান আটক

ঝিনাইদহের কালীগঞ্জে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি রায়গ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দুলালমুন্দিয়া এলাকায় অভিযান চালায়।

এ সময় চেয়ারম্যান অপুকে তার বাসার সামনে থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাজারে ভাংচুর ও অগ্নিসংযোগ অভিযোগে কালীগঞ্জ থানায় দু’টি মামলা রয়েছে। শনিবার তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।