× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

ঝিনাইদহে নানা আয়োজনে বসন্ত উৎসব ও ভালবাসা দিবস পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে বসন্ত উৎসব ও বিশ্ব ভালবাসা দিবস পলিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্কুল-কলজে ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব উদযাপন করা হয়।

সকালে শহরের মডার্ণ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এইড নামে একটি সংগঠন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

একই সময় শহরের আদর্শপাড়ায় মনিংবেল চিলড্রেন একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। এতে বিদ্যালয়ের অভিভাবকরা পিঠার স্টল প্রদর্শণ করেন। এসব স্টলে মিলছে পাটিসাপটা, ভাঁপা, তালকুচি, পাখি পিঠা, নকশি পিঠা, ঝিনুক ও চন্দ্রপুলিসহ অর্ধ শতাধিক ধরণের পিঠা। একই সাথে চলে বসন্ত বরণের গান।

বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। ভালবাসা দিবসে ফুল দিয়ে মনের মানুষকে ভালবাসা জানায় তরুন তুনিরা। শহরের বিভিন্ন স্থানে বসে ফুলের দোকান।


এ ক্যটাগরির আরো খবর..