ঝিনাইদহে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা এবং বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে ঝিনাইদহে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী শহরে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আগামী ৩১ অক্টোবর উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এসময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমেদ, সহকারী শিক্ষা অফিসার সুধাংশ শেখর বিশ্বাস, ফেরদৌস আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, সহকারী শিক্ষা অফিসার হোসনে আরা, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত, গল্প, কবিতা রচনা, আবৃতি, চিত্রাংকন ও একক অভিনয় প্রতিযোগিতা। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মনে দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্য বিজয় ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কারণ আজকে যারা শিক্ষার্থী, তারা শিক্ষা, খেলাধুলাসহ সকল স্থানে আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দিবেন। তাই তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।