ঝিনাইদহে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের নানা ও চাচা কে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার জানান, দুপুরে জানতে পারেন উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামের কৃষক সেলিমের মেয়ে রাবেয়ার বিয়ের আয়োজন করা হয়েছে। এ সংবাদ পেয়ে তিনি উক্ত বিয়ে বাড়িতে যান।

কৃষক সেলিমের কন্যা রাবেয়া খাতুন শৈলকুপা বাগুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। এমন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বাল্য বিবাহের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। কারাদ- প্রাপ্তরা হলেন মেয়ের নানা মোহাম্মদ আলী (৬০) ও চাচা শাহীদুল ইসলাম (৩২)।

এসময় ভ্রাম্যমান আদালতের সাথে হাটফাজিলপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই জামিরুল ইসলাম ও এএসআই জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।