ঝিনাইদহের শৈলকুপায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় উৎসবমূখর পরিবেশে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামিম-অর রশিদ শামিম। বৃহস্পতিবার ওয়াপদা কলোনী মাঠে দিনব্যাপী এ সম্মেলনে সকাল থেকেই উপজেলার হাজার হাজার নেতা-কর্মীদের যোগ দিতে দেখা যায়।

সম্মেলনে প্রথম অধিবেশনে উপজেলা যুবলীগের সভাপতি স.ম রানাউজ্জামান বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নবী নেওয়াজ এমপি, কৃষি বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, এ্যাড. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমূল, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ। সম্মেলনের প্রথম অধিবেশন পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম টিপু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।