জুন মাসের মধ্যেই পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে : ওবায়দুল কাদের

জুন মাসের মধ্যেই পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে : ওবায়দুল কাদের

এ বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এরই মাঝে সেতুর মূল কাজ হয়েছে ৯৬ শতাংশ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৯০ দশমিক ৫০ শতাংশ। ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।

এ সময় সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।