× Banner
সর্বশেষ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়ার জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির দোয়া ও আলোচনা সভা

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

সওকত হোসনে, মালয়েশিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্ম বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯/০১/১৬, মঙ্গলবার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের কোতারায়ার রাজধানী-২ রেষ্টুরেন্টে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি’র সভাপতি শহীদ উল্লাহ শহীদ, সাধারন সম্পাদক ড. এম কে রহমান আরিফ ও সাংগঠনিক সম্পাদক কাজী সালাউদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সহ সাংগঠনিক সম্পাদক, মাজু  দেলোয়ার মালয়েশিয়া বিএনপি আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ সহ অন্যান্য নেতাকর্মীরা।

জাতীয়তাবাদী তরুন দলের সহ সম্পাদক আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও তরুন প্রজন্মের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিলকীর উপস্থাপনায় দোয়া ও আলোচনা সভা পরিচালিত হয়। হাফেজ মাওলানা মহিউদ্দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন

আলোচনা সভায় নেতৃবৃন্দ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি চারন করেন। সে সাথে তৃণ মুল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সকলের প্রতি দলের হয়ে কাজ করার আহবান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..