জানুয়ারি থেকে এ পর্যন্ত হাইতিতে সহিংসতায় ২৪০০ জনের বেশি নিহত

জানুয়ারি থেকে এ পর্যন্ত হাইতিতে সহিংসতায় ২৪০০ জনের বেশি নিহত

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাইতিতে সংঘবদ্ধ অপরাধীদের হামলায় ২,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

জাতিসঙ্ঘ বলেছে, ২০২৩ সালের শুরু থেকে হাইতিতে গ্যাং সহিংসতার মধ্যে সংঘবদ্ধ লোকদের আক্রমণে শত শত লোকের মৃত্যু হয়েছে। এই সপ্তাহে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সংঘর্ষ চলার সময় ৩০ জন বাসিন্দা নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়।

জাতিসংঘের অধিকার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘এই বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্টের মধ্যে কমপক্ষে ২,৪৩৯ জন নিহত এবং আরও ৯০২ জন আহত হয়েছে।’  তিনি বলেন, এছাড়াও একই সময়ে ‘৯৫১ জনকে অপহরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২৪ এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত স্থানীয় লোকজন ও সংক্ষুব্ধ গোষ্ঠী ৩৫০ জনেরও বেশি লোককে পিটিয়ে হত্যা করে । এদের মধ্যে ৩১০ জন ছিল অভিযুক্ত গ্যাং সদস্য এবং একজন পুলিশ অফিসার, বাকিরা সাধারণ জনগণ। পোর্ট-অ-প্রিন্সের ক্যারেফোর-ফিউইলেসের আশপাশের বাড়িগুলোতে আগুন লাগানো হয়েছিল এবং হামলা চালানো হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাও মারা গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।