মধুখালী প্রতিনিধিঃ আগামীকাল ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গণসংযোগ করেন ফরিদপুর জেলার মধুখালী, বোয়ালমারী এবং আলফাডাঙ্গা উপজেলা সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার বিকালে মধুখালী উপজেলার মধুখালী বাগাট, কামারখালী এবং ডুমাইন ইউনিয়নে প্রচার এবং গণ সংযোগ করার পর কামারখালী বাজরের সবুজ সেনা ক্লাবে এক মত বিনিময় সভায় অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (পাচু মিয়া) মেগচামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লূৎফর রহমান সহ মধুখালী উপজেলার এবং বির্ভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ আওয়ামীলীগের নেতা কর্মী বৃন্দ সহ প্রমুখ ।




