× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

বাংলদেশের মানুষ ঐতিহ্যগত ভাবে অসাম্প্রদায়িক -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার এমপি

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

মাগুরা প্রতিনিধি ॥ ‘বাংলদেশের মানুষ ঐতিহ্যগত ভাবে অসাম্প্রদায়িক,সব ধর্মের মূল কথা মানুষকে এবং অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো। জাতির পিতা প্রকৃতিগত পাওয়া ধর্মনিরোপেক্ষতা আমাদের দিয়েছেনএদেশের সংবিধানে। কথাগুলো বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার এমপি।

আজ সোমবার বিকালে মাগুরায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব পূর্ণতিথি জন্মাষ্টমী উপলক্ষে সাতদোহা আশ্রমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে আরো বলেন,‘নিজেদের র্দূবল হিসেবে ভাববেন না, দুঃসময়ে পালিয়ে না গিয়ে এ দেশে দাড়িয়ে থেকে নিজেদের অধিকার আদায় করুন। সবধর্মের মানুষের সাথে এ দেশের উন্নয়নে কাজ করতে হবে’।

মাগুরা জেলা পুজা উদ্যাপন পরিষদ সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংয়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) আব্দুল ওয়াহ্হাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড,সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান,পংকজ কুন্ডু, জেলা প্রশাসক মো. আতিকুর রহমান,পুলিশ সুপার মো.মুনিবুর রহমান মিহির লাল কুরী,আনন্দ কুার দে,শ্রীমতি লিপিকা দত্ত প্রমূখ। সভায় ১৫ আগস্টের সকল শহীদদের আত্মারমাগফিরাত কামনা করা হয়।

এর আগে দুপুরে শহরের নতুন বাজার ছানাবাবুর বটতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের ব্যানার নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সকল বয়সী নারী-পুুরুষ, শিশু, বৃদ্ধ ঢোল,বাদ্যযন্ত্রসহ বিভিন্ন উপকরণ নিয়ে হাজার-হাজার সনাতন ধর্মালম্বী মানুষ অংশ নেয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বর্ণাঢ্য।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সাতদোহা আশ্রমে গিয়ে শেষ হয়। সেখানে সভায় শ্রীকৃষ্ণের নানা দিক নিয়ে ধর্মীয় নেতারা ব্যাপক আলোচনা করেন শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজ,ভবনান্দ দাস বাবাজী মহারাজ। পরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..