হেমায়েত নামে এক আন্ত:জেলা ডাকাতসহ ৩ জন আটক

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না: ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ ও ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় হেমায়েত হোসেন (৫০) নামে এক আন্ত:জেলা ডাকাতকে আজ সকালে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সে মাগুরাসহ বিভিন্ন থানার ৭টি ডাকাতি, ছিনতাই ও অস্ত্র মামলার আসামী। ১৯৯৮ সালে বিডিআর চুয়াডাঙ্গা অঞ্চলে চাকুরী চলাকালে অনৈতিক কাজের অপরাধে চাকুরীচ্যুত হয় সে। পরবর্তিতে সে আন্ত:জেলা ডাকাত চক্রের সাথে জড়িত হয়। বিশেষ করে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাই করে আসছিল।
মাগুরা পুলিশ সুপার এ কে এম, এহসান উল্লাহ জানান, গত ১৯ এপ্রিল দুপুরে খলিলুর রহমান নামে এক কাঠ ব্যবসায়ী মাগুরা একটি ব্যাংক থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে মাগুরা যশোর সড়কের কাটাখালী-জাগলা এলাকায় হেমায়েত ও তার দল মাইক্রোবাস যোগে পিছু ধাওয়া করে ডিবি পুলিশ পরিচয়ে জোর পূর্বক তাকে মাইক্রেবাসে তুলে ডিবি অফিসে নেওয়ার কথা বলে মাগুরা শহরের দিকে রওনা হয়।

পথিমধ্যে ভয় ভীতি দেখিয়ে ব্যবসায়ী খলিলের কাছ থেকে ১ লাখ টাকা কেড়ে নিয়ে শিমুলিয়া এলাকায় ছেড়ে দেয়। খলিলুর রহমান এ ব্যাপারে থানায় মামলা করে।

এই মামলার সূত্রে পুলিশ মাগুরা শহরের বিভিন্ন স্থানে থাকা সিসি ক্যামেরায় সন্দেহ জনক ভাবে একটি মাইক্রোবাস সনাক্ত করে। এই সূত্র ধরে পুলিশ বৃহস্পতিবার ভোরে ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হেমায়েত কে গ্রেফতার করে।

এর আগে পুলিশ মাইক্রোবাস মালিক বদরুজ্জামান ও চালক লালনকে আটক করে। হেমায়েতের নামে ফরিদপুর, নারায়নগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন থানায় ৭টি ডাকাতি, অস্ত্র ও ছিনতাই মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।