জাতীয় প্রেসক্লাবের সামনে প্রবীর সিকদারের বিচারের দাবীতে ফরিদপুরের কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

আবু নাসের হুসাইন, ফরিদপুর থেকেঃ ফেসবুক স্ট্যাসের মাধ্যমে সাংবাদিক প্রবীর সিকদার কর্তৃক ফরিদপুরের সাম্প্রদায়িক সম্পীতি বিনষ্ট করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকায় কর্মরত ফরিদপুরের সাংবাদিক সমাজ।

আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের সহসভাপতি আছাদুজ্জামানের সঞ্চালনায় ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ সাংবাদিক-কলামিস্ট খন্দকার আতাউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লায়েকুজ্জামান,সাধারণ সম্পাদক অমরেশ রায়, জ্যেষ্ঠ সাংবাদিক রাজীব খান,অশোকেশ রায়,সুদীপ ঘোষ ও শফিকুল ইলাম প্রমুখ। বক্তারা বলেন প্রবীর সিকদার সাম্প্রতিককালে বেশ কিছু ফেসবুক পোষ্ট দিয়ে ফরিদপুর ও জাতীয় জাতীয় নেতা-নেত্রীদের বিরুদ্ধে নানা ধরণের মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার ও কুৎসা রটাচ্ছেন।

একই সঙ্গেঁ নানা রকম ধর্মীয় বিভক্তির উষ্কানিমুলক বক্তব্য লিখে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ আমাদের প্রিয় জন্মভ’মি ফরিদপুর জেলাকে অশান্ত করে তুলেছেন।তার এই উষ্কানি এখন হিন্দু-মুসলিম ধর্মীয় সংঘাতের দিকে ধাবিত হচ্ছে।

আমরা ফরিদপুরের বিবেকবান সাংবদিকদের পক্ষ থেকে অনতিবিলম্বে প্রবীর সিকদারের এই ভ্রান্ত পথ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।অন্যথায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।একইসঙ্গেঁ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।