ব্লাড ব্যাংক অফ কালীগঞ্জ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ব্লাড ব্যাংক অফ কালীগঞ্জ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার সন্ধায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সবুজ বাংলা রেস্টুরেন্টে ব্লাড ব্যাংক অফ কালীগঞ্জের সভাপতি ফজলে রাব্বীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মাওঃ রুহুল আমিন সৌরভ। ইফতার মাহফিলে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিঠু মালিতা, সাধারণ সম্পাদক কাজী রিপন,কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও একাত্তর টিভির কালীগঞ্জ সংবাদদাতা মিশন আলী, ব্লাড ব্যাংক অফ কালীগঞ্জ এর উপদেষ্টা সাইদুজ্জামান সবুজ, মাসুমবিল্লাহসহ ব্লাড ব্যাংক অফ কালীগঞ্জের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।