× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

জাতীয় পার্টির কমিটি গঠন নিয়ে মেহেরপুরে তোলপাড়

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন নিয়ে মেহেরপুরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালু একক ক্ষমতা ব্যবহার করে কমিটি গঠন করেছেন বলে দাবী করেছে সম্মেলন প্রস্তুতি কমিটির একাংশ।

জাতীয় পার্টির মেহেরপুর সদর উপজেলা কাউন্সিলে কমিটি গঠনে ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন নির্বাচন প্রস্তুতি কমিটির একাংশ। গতকাল বৃৃহস্পতিবার দুপুরে জেলা জাতীয় পার্টির বাসস্ট্যান্ডস্থ কার্যালয়ে এর প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুটি কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, কুতুবউদ্দিন, মামলত হোসেন, আব্দুল গফুর, কামারুল ইসলাম, ইকবাল হোসেন, মোঃ হাবিব, আব্দুল বাকি, আব্দুল আওয়াল, নিজামউদ্দিন, রফিজউদ্দিন, তমিজউদ্দিন, ফয়েজউদ্দিন, ডা. হাশেম আলী, আব্দুল হামিদ, আবুল কাশেম কদু, রকিবউদ্দিন প্রমুখ। তারা বলেছেন- অনিয়মতান্ত্রিক ও অবৈধভাবে পক্ষপাত মূলকভাবে সদর উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে। কাউন্সিল ছাড়াই সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার আমিরুল ইসলাম পালুর এহেন কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে ও নতুন করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..