মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার প্রমাণ করে দিয়েছে দেশের উন্নয়ন। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যবহ রাখতে হলে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই।
রবিবার শার্শার বাগআঁচড়ায় আওয়ামীলীগ আয়োজিত এক ইফতার মাহফিল ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাসের সভাপত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারব হোসেন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর সেচ্ছা সেবকলীগ সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, আওয়ামীলীগ নেতা আসাদুল ইসলাম মেম্বর, যুবলীগ নেতা মহিদুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল প্রমুখ।





