পঞ্চগড়ে ১৬ পরিবারের ২০ লক্ষাধিক টাকার সম্পদ আগুনে পুড়ে নষ্ট

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৬ পরিবারের ৫০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে ওই সকল পরিবারের নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ আগুনে পুড়ে নষ্ট হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ডাঙ্গাবাড়ি গ্রামে ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের আকিমুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তে তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পঞ্চগড় ফায়াস সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরিমধ্যে ওই গ্রামের পাশাপাশি থাকা ১৬টি পরিবারের ৫০টি ঘর আগুনে পুড়ে যায়। ধান, চাল, ডাল, ভুট্টা ও নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ আগুনে পুড়ে নষ্ট হয়েছে।
সকালে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যেক পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন দেওয়ার ঘোষণা দেন। এছাড়াও স্থানীয় জন প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেছেন।
পঞ্চগড় ফায়াস সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, ডাঙ্গাবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর মধ্যেই ১৬ পরিবারের ৫০টি ঘর আগুনে পুড়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।