মোঃ মাসদুর রহমান শেখ শার্শা বেনাপোল প্রতিনিধিঃ পবিত্র রমজানে আমদানি-রফতানী স্বাভাবিক রাখতে বেনাপোল কাস্টমস হাউজ সপ্তাহে সাত দিন খোলা রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার(১১জুন) বিকালে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টমস হাউজকে এই নির্দেশনা সংক্রান্ত চিঠি জারী করেন।
আগামী ৩০ জুন পর্যন্ত সপ্তাহে সাত দিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ নির্দেশনা চালু থাকবে।
কাস্টমস সুত্রে জানা যায়, দেশের ১৮ টি বন্দরের স্থলপথে যেসব পন্য আমদানি-রফতানি হয় তার ৬০ শতাংশ আসে বেনাপোল বন্দর দিয়ে। এছাড়া রাজস্ব আয়ের দিক দিয়ে বেনাপোল স্থলবন্দর প্রধান ভূমিকায় রয়েছে। সপ্তাহে সাত দিন কাস্টমস হাউজ খোলা থাকলে রোজার মধ্যে দেশের অভ্যন্তরে আমদানি পন্য সহবরাহ অনেকটে স্বাভাবিক থাকবে। এছাড়া পণ্যের বাজার মুল্য ও বাড়ার সম্ভবনা কম থাকবে।
বেনাপোল আমদানি,রফতানি সমিতির সিনিয়ার সহ-সভাপতি আমিনুল হক জানান, সপ্তাহে সাত দিন কাস্টম সচল রাখার পাশাপাশি স্থানীয় বানিজ্যিক ব্যাংক খোলা থাকলে ব্যবসায়ীরা ভালো সুফল পাবে। তা না হলে খুব একটা লাভ হবেনা। কারণ কাস্টমসে আমদানি পন্যের রাজস্বের টাকা এসব বানিজ্যিক ব্যাংকের মাধ্যমে আনা-নেওয়া হয়ে থাকে।
বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ শওকাত হোসেন রাজস্ব বোর্ড থেকে চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।




