জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল বরাদ্দের দাবিতে ছাত্ররা আন্দোলনে নেমেছে

স্টাফ রিপোর্টার ॥ পুরানা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হল বরাদ্দের জন্য আন্দোলনে নেমেছে। সদরঘাট ওভারব্রিজের কাছে বালুর বস্তা ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে আন্দোলনরত ছাত্ররা।

এমনকি ওখানে ছাত্র দিয়ে পাহাড়াও বসানো হয়েছে। যাতে করে কোনো ধরনের যানবাহন বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে না পারে।

ভিক্টোরিয়া পার্কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। যানবাহন চলাচলে বিঘœ ঘটাচ্ছে তারা। কিছুক্ষণ পর পর হল বরাদ্দের জন্য সেøাগান দিচ্ছে ছাত্ররা।

আন্দোলনরত ছাত্ররা ব্যানার, ফেস্টুন টানিয়ে লালবাগের পুরাতন জেলখানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।