রাণীনগরে পাঁচ জুয়ারু আটক 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় পাঁচ জুয়ারুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রকাশ্য জুয়া খেলার অপরাধে রাতেই আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বড়চাপড়া গ্রামে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো বড়চাপড়া গ্রামের মজিবর রহমানের ছেলে স্বপন আকন্দ (২৮), জিয়ার ছেলে আব্দুর রহিম (৩৮), মহির উদ্দীনের ছেলে তছলিম উদ্দীন (৩৬) ও আবু হোসেন (৪০) এবং মেহের আলীর ছেলে মকবুল হোসেন (৪৫)। আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।