সুব্রত ঘোষ, বগুড়াঃ বগুড়ার গাবতলীতে জুয়া খেলার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মানিক (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৬ মে (বুধবার) বিকেল সাড়ে ৩ টায় বগুড়া গাবতলী কেন্দ্রীয় মসজিদ এলাকায়।
জানা গেছে, গাবতলী পৌর এলাকার গাবতলী পশ্চিম পাড়া গ্রামের চা বিক্রেতা আবেদ আলীর ছেলে মানিক মিয়া(২০) এর সাথে একই এলাকার রিপোন মিয়ার ছেলে নাহিদের জুয়া খেলার টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে বিকেল সাড়ে ৩ টায় গাবতলী কেন্দ্রীয় মসজিদের পিছেন আবারো দ্বন্দ্ব শুরু হলে নাহিদের লোকজন মানিক মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
মানিকের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। আহত মানিককে প্রথমে গাবতলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৫ টায় সে মারা যায়।
পুলিশ এঘটনায় মনিং নামে এক যুবকে আটক করেছে।
এ ক্যটাগরির আরো খবর..